ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • ভারতে ১১১ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ

    ভারতে ১১১ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। গত ১১১ দিনে এটি সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। মঙ্গলবার (৬ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি।

    গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫৩ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দুইশ। গত ২৪ ঘন্টায় একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮২৭ জন।

    দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৩২ জনে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ লাখ ৩ হাজার ২৮১ জন।

    ভারতে এখন করোনা শনাক্তের হারও নিচের দিকে। ১৫ দিন ধরে করোনা শনাক্ত হচ্ছে ৩ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ