ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • পাহাড়ের সাথে ধাক্কা, রুশ বিমানের সব আরোহী নিহত

    পাহাড়ের সাথে ধাক্কা, রুশ বিমানের সব আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েক দশক পুরনো একটি যাত্রীবাহী বিমান রাশিয়া দূর প্রাচ্যের কামচাতকা উপত্যকায় মঙ্গলবার নিখোঁজ হয়েছে। ওই বিমানটিতে অন্তত একজন শিশুসহ ২৮ জন আরোহী ছিল। তারা সবাই বিমান দুর্ঘটনায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।

    অ্যান্টোনভ মডেলের ওই বিমানটির দুই ইঞ্জিন রয়েছে। ১৯৮২ সাল থেকে ওই বিমানটি তার কার্যক্রম পরিচালনা করছিল। ওই বিমানটি আঞ্চলিক রাজধানী পেত্রোপাভালোভস্ক-কামচাতকা থেকে উত্তরপশ্চিমাঞ্চলীয় কামচাতকার পালানা শহরে যাচ্ছিল। পথিমধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির।

    রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিমানটিতে ২২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিল। আরোহীদের অধিকাংশই পালানা শহরের বাসিন্দা। ওখোটস্ক সাগরের কাছে অবস্থিত এই শহরটিতে মাত্র ২ হাজার ৯০০ জন লোক মানুষ করে। স্থানীয় একজন কর্মকর্তা জানান, ‘তল্লাশি এবং উদ্ধার তৎপরতা’ চালানো হচ্ছে।

    ওই কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত যা জানি তা হলো বিমানটির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এটা বিমানবন্দরে অবতরণ করেনি। প্রত্যন্ত অঞ্চলে পরিবহনের জন্য অন্যতম বিশ্বাসযোগ্য বাহন হিসেবে এই মডেলের বিমানটি জায়গা করে নিয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ