ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • ‘ইরানি পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল’

    ‘ইরানি পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের রাজধানী তেহরানে গত মাসে একটি পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে দায়ী দেশটির কর্তৃপক্ষ। তারা বলছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে ছয় জাতির সঙ্গে যে আলোচনা চলছে, তা ভেস্তে দিতে আরও একবার তাদের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল। খবর আল জাজিরার।

    ইরানি সরকারের মুখপাত্র আলি রাবিইয়েই বলেছেন, গত ২৩ জুন কারাজে ইরানের আণবিক শক্তি সংস্থার ভবনে হামলার পেছনে ইসরায়েলের হাত ছিল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে তিনি বলেন, ইরানকে থামাতে পারবে এবং ইরানের সঙ্গে বিশ্বের আলোচনার জন্য দরকার নেই এমন চিন্তা থেকেই এসব হামলা চালিয়েছে ইসরায়েল।

    ইরানের এমন অভিযোগের প্রেক্ষিতে ইসরায়েল সরকার তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে ভিয়েনায় ইতোমধ্যেই ছয় দফা আলোচনা হয়েছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এককভাবে ওই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর অনেকটাই অকার্যকর হয়ে পড়ে এই পরমাণু চুক্তি।

    তবে আলোচকরা মনে করছেন যে, সামনের দিনগুলো এই চুক্তি আশার মুখ দেখতে পাবে। ইরানের সঙ্গে বিশ্ব শক্তি এই চুক্তিতে পৌঁছাতে পারলে তেহরানের ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে। কিন্তু ইসরায়েল শুরু থেকেই বলছে তারা এমনটা চায় না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ