ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • বাঘ ভালুকদের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

    বাঘ ভালুকদের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানুষের পর এবার যুক্তরাষ্ট্রে প্রাণীদের দেহে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। রোববার (৪ জুলাই) ওকল্যান্ড চিড়িয়াখানায় বাঘ, ভালুক ও সিংহকে দিয়ে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। মহামারি করোনাভাইরাস থেকে প্রাণীদের সুরক্ষা দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

     
    বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের দিক দিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে সাড়ে তিন কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ছয় লাখ ২০ হাজারের বেশি।
    তবে, বর্তমানে দেশটিতে সংক্রমণ কমেছে উল্লেখযোগ্য হারে। এর কারণ হিসেবে দ্রুত টিকাদানের ব্যবস্থাকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ৭০ ভাগ মানুষ এরইমধ্যে টিকা নিয়েছেন। মাস্ক পরাও আর বাধ্যতামূলক নয় দেশটিতে।
    তাই দেশটিতে এবার মানুষের পাশাপাশি প্রাণীদের দেহে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড চিড়িয়াখানায় রোববার দুটি বাঘ, একটি ভালুক ও পাহাড়ি একটি সিংহকে টিকা দেয়া হয়। টিকা নেয়ার পর প্রত্যেকে সুস্থ আছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ