ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
  • গণবদলির মধ্যে রয়েছেন বরিশালের ১২৮ চিকিৎসক

    গণবদলির মধ্যে রয়েছেন বরিশালের ১২৮ চিকিৎসক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ৯১ ও পটুয়াখালী মেডিক্যাল কলেজের ৩৭ জনসহ মোট ১২৮ চিকিৎসককে বিভাগের ছয় জেলা হাসপাতালসহ সাতটি হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি করোনা ডেটিকেটেড শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জনকে সংযুক্ত করা হয়েছে।

    স্বাস্থ্য ও পরিবারে কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত আলাদা দু’টি প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি জানা যায়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের এ কর্মকর্তাদের নতুন কর্মস্থলে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।

    এরমধ্যে পটুয়াখালী মেডিক্যাল কলেজের ১৩ জন চিকিৎসককে পটুয়াখালী জেলা হাসপাতালে, ১২ জন চিকিৎসককে বরগুনা জেলা হাসপাতালে ও ১২ জন চিকিৎসককে ভোলা জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।  

    এছাড়া বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ২০ জন চিকিৎসককে ঝালকাঠি জেলা হাসপাতালে, ২০ জন চিকিৎসককে পিরোজপুর জেলা হাসপাতালে, ৩২ জন চিকিৎসককে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যারয় হাসপাতালে ও ১৯ চিকিৎসককে বরিশাল জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।

    উভয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চিকিৎসকদের এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

    পাশাপাশি পদায়ন করা পদের এ চিকিৎসকরা আগামী ৭ জুলাইয়ের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন। অন্যথায় ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

    চিকিৎসকরা নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছে যোগদানপত্র দাখিল করবেন এবং প্রতিষ্ঠান প্রধানরা যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে আবশ্যিকভাবে পাঠাবেন। পাশাপাশি বর্ণিত চিকিৎসকরা পূর্ববর্তী কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন ভাতাদি উত্তোলন করবেন।

    এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    সংযুক্তিতে পদায়নের এ আদেশ দ্রুত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ