ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • ইরানে পাইপলাইন বিস্ফোরণ, ৩ শ্রমিকের মৃত্যু

    ইরানে পাইপলাইন বিস্ফোরণ, ৩ শ্রমিকের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানে পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন চারজন। পাইপালাইন থেকে গ্যাস লিক হওয়ার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    স্থানীয় সরকার আদনান গাজী জানান, মঙ্গলবার চেশমেহ-খোশ তেলক্ষেত্র থেকে আভাজে তেল বহনকারী ২০ ইঞ্চির একটি পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেখানে আগুন ধরে যায়। এরপর ঘটনাস্থলেই ৩ জন শ্রমিক মারা যায়।

    ইরানের তেলমন্ত্রী বিজন নামদার জানিয়েছেন, এ ঘটনায় আহতদের এবং নিহতদের পরিবারকে স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সব ধরণের সহযোগিতা করা হবে। এদিকে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে।

    ইরানে প্রায়ই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটে থাকে। দেশটিতে অনেক বড় বড় দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলেই দাবি ইরানের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ