ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • ৯০ শতাংশের বেশি মার্কিন সেনা আফগানিস্তান ছেড়েছে

    ৯০ শতাংশের বেশি মার্কিন সেনা আফগানিস্তান ছেড়েছে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তান থেকে ৯০ শতাংশেরও বেশি মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৬ জুলাই) একথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খবর ডয়েচে ভেলে।

    পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে সেপ্টেম্বরের মধ্যে সকল মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন। ইতিমধ্যেই দেশটিতে থাকা সাবেক ৭টি মার্কিন সামরিক ঘাঁটি আফগান নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এছাড়া প্রায় এক হাজার সি-১৭ মডেলের যুদ্ধবিমানে ধারণক্ষমতার সমপরিমাণ সরঞ্জামও দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

    গত শুক্রবার কাবুলের উত্তরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে আসে মার্কিন সেনারা। প্রায় ২০ বছর ধরে আফগান যুদ্ধে এটাই ছিল মার্কিন সামরিক বাহিনীর প্রধান কেন্দ্র।

    এপ্রিলের এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনাসহ বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হবে। সেনা প্রত্যাহারের বিষয়ে বাইডেনের সেই ঘোষণার সময় আফগানিস্তানে আড়াই হাজার মার্কিন সেনা এবং ১৬ হাজার বিদেশি কন্ট্রাক্টর ছিলেন।

    তবে বার্তাসংস্থা এএফপি বলছে, বাইডেনের ওই ঘোষণার সময় দেশটিতে মার্কিন স্পেশাল ফোর্সের আরও প্রায় এক হাজার সদস্য অবস্থান করছিলেন। যাদের অবস্থানের তথ্য সেসময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বা জানানো হয়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ