ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ইয়াবা, দেশীয় অস্ত্র উদ্ধার

    র‌্যাব ও পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব ও পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ দুটি ঘটনাতেই আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা।

    বুধবার এক সংবাদ মাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বিএমপির পরিদর্শক ফিরোজ আহম্মদ এর নেতৃত্বে এসআই সৈয়দ খায়রুল আলম ও অন্যান্য পুলিশ সদস্যরা নগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

    একপর্যায়ে সন্ধ্যা ৬ টার দিকে মুসলিম গোরস্থান রোডের তাসিন ভিলার বাসিন্দা মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে মশিউর রহমান ওরফে অরিন বাবু (৩০) কে ১৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন । অপর এক অভিযানে বাবুগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা।  সোমবার বিকেলে রাজগুরু নতুনচর নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  এরা হলেন মোঃ সোহেল খান (৪০) ও মোঃ খবির হাওলাদার।

    এসময় তাদের কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃত সোহেল খান এর বরিশাল মহানগরীর কাউনিয়ার হায়াতসারের বাড়িতে তল­াশী চালিয়ে ২টি দেশীয় অস্ত্র (রাম দা) উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল­াহ বাদী হয়ে বাবুগঞ্জ এবং কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ