ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোলায় তিন মাসের শিশুকে হত্যার অভিযোগ

    ভোলায় তিন মাসের শিশুকে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় রাতের আঁধারে ঘরে ঢুকে মাকে বেঁধে তার ৩ মাসের শিশু কন্যাকে ডোবায় ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা ওই গৃহবধূর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে ঘটনাটি ডাকাতি করতে এসে খুন, না অন্যকিছু তা খতিয়ে দেখতে নিহত শিশুর বাবা-মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

    স্বজন, প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম পাংগাশিয়া গ্রামের নুরুল ইসলাম বেপারী বাড়ীর অটোরিকশা চালক মনজুর আলম প্রতিদিনের মতো গতকাল ৬ জুলাই মঙ্গলবার রাতে অটোরিকশা চালিয়ে ক্লান্ত শরীরে রাত ১২ টার দিকে স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২ টার দিকে দুর্বৃত্তদের একটি দল তার ঘরে ঢুকে  স্ত্রী শাহনাজ বেগম এর হাত পা মুখ বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। কথা বললে কোলের শিশুকে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে ডাকাতদল তার ৩ মাসের শিশু কন্যা মারিয়াকে ঘরের পেছনের ডোবায় ফেলে দেয়। ডাকাতরা চলে যাওয়ার অনেকক্ষণ পর হাত মুখ বাঁধা গৃহবধূ শাহনাজের গোঙ্গানির শব্দ শুনে তার স্বামী ও শাশুরি ডোবা থেকে শিশুটিকে ঘরে আনে। ততক্ষণ মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

    প্রকৃত অর্থেই ডাকাতরা শিশুটিকে হত্যা করেছে না-কি স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে এমন ঘটনা ঘটেছে তা জানার জন্য পুলিশ নিহত শিশুর বাবা-মাকে থানায় নিয়ে যায়। তবে নিহতের স্বজন এবং প্রতিবেশিরা জানিয়েছে মনজুর-শাহনেয়াজ দম্পতি খুবই নিরীহ প্রকৃতির মানুষ। তারা কখনো কোন প্রকার ঝগড়া-বিবাদে জড়িত ছিল না। ডাকাতরা এই শিশুটিকে হত্যা করেছে বলে দাবি তাদের।

    এঘটনায় পুলিশ এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আনিসুর রহমান জানান, প্রাথমিক ভাবে এ ঘটনাটি হত্যার ঘটনা কিনা তা বলা সম্ভব নয়, কারন নিহতরের পরিবার ডাকাতির ঘটনা বলে অভিযোগ করেছে । বাবা-মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । তদন্ত অব্যাহত রয়েছে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ