ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • ভারতের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীসহ ৯ মন্ত্রীর পদত্যাগ

    ভারতের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীসহ ৯ মন্ত্রীর পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে যাচ্ছে বুধবার (৭ জুন)। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। ইতোমধ্যে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধণসহ অন্তত নয়জন মন্ত্রী। এসব জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

    পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। এছাড়া এই তালিকায় আরও আছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌড়া, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, জল শক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া, পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল।

    প্রতিবেদনে আরো বলা হয়, আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রিসভার রদবদলে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, আজ সন্ধে ৬টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ