ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • কারাগারে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট

    কারাগারে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯)। পরে তাকে কারাগারে পাঠানো হয়। স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) রাতে দেশটির কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই একটি কারাগারে এ দণ্ড ভোগ করতে যান তিনি। পরে জুমার আত্মসমর্পণের খবর জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

    বৃহস্পতিবার (৮ জুলাই) বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এর আগে জ্যাকব জুমাকে এ দিন রাতের মধ্যে আত্মসমর্পণের আল্টিমেটাম দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

    ক্ষমতায় থাকতেই জ্যাকব জুমার নামে দুর্নীতি অভিযোগ ওঠেছিলো। এই অভিযোগ তদন্ত চলছিলো। তা তদন্ত করছিলেন দেশটির উপ-প্রধান বিচারপতি রেমন্ড জোনডো। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তদন্তের জন্য জুমাকে তলব করা হয়েছিলো। কিন্তু ওই তলবে তিনি আদালতে হাজির হননি। এজন্য আদালত অবমাননার দায়ে এ দণ্ড দেওয়া হলো তাকে।

    জুমার মতে, চলমান মহামারি করোনার মধ্যে তিনি কারাগারে গেলে তা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। এদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে আসছেন জ্যাকব জুমা।

    চলতি বছরের ২৯ জুন আদালত অবমাননার দায়ে জুমার ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে জুমা গ্রেফতার ঠেকাতে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছিলেন। অবশেষে বুধবার রাতে তিনি নিজেই পুলিশের কাছে ধরা দেন।  সাবেক ওই প্রেসিডেন্টকে কারাগারে পাঠানোর মাধ্যমে দক্ষিণ আফ্রিকারবাসী এক নতুন ইতিহাসের সাক্ষী হলো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ