ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • চরফ্যাসনে বিদ্যুৎপৃষ্টে নিহত ১, আহত ৪

     চরফ্যাসনে বিদ্যুৎপৃষ্টে নিহত ১, আহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার  চরফ্যাসন উপজেলায় মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে । এসময় আহত হয়েছে আরো ৪ জন। 

    বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে দক্ষিণ আইচা থানা উত্তর চরমানিকা ২ নম্বর ওয়ার্ডে মীড়া বাড়ী এ ঘটনা ঘটে। মৃত্যু সালেয়া বেগম উত্তর চরমানিকা ২ ওয়ার্ডের মৃত ফজর আলীর স্ত্রী।

    স্থানীয় সুত্রে জানাযায়, কাঞ্চন বদ্দি নিজ ঘরের পাশে মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুতায়িত হয়ে তার শাশুড়ী সালেয়া বেগমের মৃত্যু বরন করেন। এ সময় সালেয়া বেগমকে উদ্ধার করতে আশা একই বাড়ির অন্য ৪ জন আহত হন। এদের মধ্যে  ৩ জনকে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা দেওয়া হয়।অপরজন কাঞ্চন বদ্দির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চরফ্যাসন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়।

    সালেয়া বেগমের স্বজনরা জানান, উত্তর চরমানিকা মীরা বাড়ির কাঞ্চন বদ্দি তার পাকের ঘরের পাশে মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎ তারের ওপর পরে সুপারি গাছ  বিদ্যুৎতয়িত হয়ে বিদ্যুৎ তার জড়িয়ে সালেয়া বেগম মৃত্যু বরন করেন। এ সময় সালেয়া বেগমকে উদ্ধার করতে আশা একই বাড়ির কাঞ্চন বদ্দি, ইব্রাহিম খাঁন, সিদ্দিক খাঁন এবং জোছনা বেগম আহত হন।

    পরে বাড়ির লোকেরা বিদ্যুৎ অফিসে ফোন করলে তারা বিদ্যুৎ বন্ধ করলে স্থানীয়রা সালেয়া বেগমের মরদেহ উদ্ধার করে।
    দক্ষিণ আইচা থানার (ওসি) হারুন অর রশিদ ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ