ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বরিশালে কুরিয়ার সার্ভিস থেকে ৫ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ

    বরিশালে কুরিয়ার সার্ভিস থেকে ৫ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ
    ছবি: বরিশালে কুরিয়ার সার্ভিস থেকে ৫ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় এ.এম এক্সপ্রেস নামক একটি কুরিয়ার সার্ভিস থেকে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত পলিথিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা হয়েছে।

    তথ্য নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এ.এম এক্সপ্রেস নামক কুরিয়ার সার্ভিসে পৃথক পাঁচটি বস্তায় ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন বরিশালে এসেছে। এমন তথ্যের ভিত্তিতে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে পলিথিন জব্দ করা হয়।

    ওই কুরিয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘ঢাকা সদর ঘাটের আখি গার্মেন্টস এবং সুমাইয়া ফ্যাশন নামক দুটি প্রতিষ্ঠানের নামে ‘গার্মেন্টস সামগ্রী’ উল্লেখ করে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন বরিশালের ঠিকানায় কুরিয়ার করা হয়।

    চালানের রশিদে ওই পলিথিনের প্রাপক হিসেবে রাজিব (০১৭৩৬৯৫৮৭৭৯) এবং মো. ফারুক (০১৯১২৩৬৬৫৯৮) নামের দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। রশিদে দেয়া দুটি নম্বরে যোগাযোগ করা হলে একটি নম্বর বন্ধ এবং অপরটিতে কল হলেও কেউ রিসিভ করেননি।

    পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার জানিয়েছেন, ‘পলিথিন জব্দের পরে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তোগীর এর মোবাইল কোর্টের নির্দেশে পলিথিন জব্দ করা হয়। তবে ‍এই ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ