ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • করোনায় দুস্থদের মাঝে খাবার বিতরণে তরুণদের যৌথ উদ্যোগ

    করোনায় দুস্থদের  মাঝে খাবার বিতরণে তরুণদের যৌথ উদ্যোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনার মহামারীতে দুস্থদের মাঝে খাবার বিতরণে কাজ শুরু করেছেন ইয়ূথ ফর কোভিড রেসপন্স নামে একটি সংগঠন ।   নগরীর লঞ্চঘাট এলাকায় দুপুরে অসহায় ১২০ জনের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে।

    এমন উদ্যোগে স্বাগত জানিয়ে পাশে থাকার প্রতিশ্রতি দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। বৃহস্পতিবার গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে ।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে, নগরীর বিভিন্ন স্থানের অভুক্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে ৮টি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ তরুণরা একত্রিত হয়ে কাজ শুরু করেছে । লকডাউন চলা পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে ।  ধীরে ধীরে এ কার্যক্রম পুরো জেলার বিভিন্ন স্পটে ছড়িয়ে দিতে চান আয়োজকরা।

     আয়োজক সংগঠনগুলো হচ্ছে - লাল সবুজ সোসাইটি, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব, এসএনডিসি, হাসিমুখ পরিবার, মানবী, ইয়ূথ প্ল্যান ফর সোসাইটি, সহচরী, উচ্ছাস, অসহায় মানুষের পাশে এবং সাধারণ তরুণরা। এ সকল তরুণরা ঐক্যবদ্ধভাবে অর্থ সংগ্রহ করে এ কার্যক্রমটি চালাচ্ছে। শুরুতে নিজেদের অর্থায়নে করলেও সমাজের সামর্থবানদের এই উদ্যোগে সম্পৃক্ত হতে আহ্বান তাদের।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ