ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • উত্তর কোরিয়াকে ফের টিকা দেওয়ার প্রস্তাব দিল রাশিয়া

    উত্তর কোরিয়াকে ফের টিকা দেওয়ার প্রস্তাব দিল রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর কোরিয়ায় চলমান কঠোর লকডাউনের ফলে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে আবারও টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর আগে চীন ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের টিকা ও খাদ্য সহায়তা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।

    বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ না নিয়ে সীমানা বন্ধ করে দিয়েছে দেশটি। এর ফলে চীনের সঙ্গে তাদের বাণিজ্যে প্রভাব পড়ছে। অন্যদিকে পিয়ংইয়ং খাদ্য, সার এবং জ্বালানির জন্য বেইজিং এর ওপর অনেকটাই নির্ভরশীল। এদিকে কিম জং উন নিজেই উদ্বেগ প্রকাশ করে খাদ্য ঘাটতির কথা স্বীকার করেছেন।


    গত মাসে তিনি উত্তর কোরিয়ার নাগরিকদের যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন। আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার কারণেই তাদের খাদ্য সরবরাহের ওপর আরও চাপ পড়েছে বলে মনে করা হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মস্কো টিকা দেওয়ার জন্য পিয়ংইয়ংকে প্রস্তাব দিয়েছে। উত্তর কোরিয়ায় করোনা মাহামারির শুরু থেকেই তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই সংকটের তীব্রতা বোঝা যাবে। বিভিন্ন প্রতিবেদনে দেশটিতে খাদ্য সংকটের চিত্র ফুটে ওঠেছে এবং বলা হয়েছে কিম জং উন সেনাবাহিনীকে খাদ্য বিতরণের নির্দেশ দিয়েছেন।


    জাতিসংঘ জানিয়েছে, উত্তর কোরিয়ায় প্রায় ৮ লাখ ৬০ হাজার টন খাদ্য সংকট দেখা দিয়েছে এবং তারা কঠিন সময় পার করছেন। খাদ্য সংকটের কারণে ১৯৯০ সালের দুর্ভিক্ষের কাছাকাছি চলে এসেছে দেশটি। গত বছরের টাইফুনের কারণে ফসলের মাঠ পানিতে প্লাবিত হওয়ায় শস্য ক্ষেত নষ্ট হয়ে গেছে। সংকট মোকাবিলার একমাত্র উপায় হতে পারে করোনা টিকা। তাহলেই তারা সীমান্ত উম্মুক্তের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য চালু করতে পারবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ