ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনয়ন পেলেন পিটার হাস

    বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনয়ন পেলেন পিটার হাস
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাস'কে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এখন সিনেটে মনোনয়ন চূড়ান্ত হলেই তিনি বর্তমান রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।

    শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, চারটি দেশের জন্য নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান ও মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ার।

    পিটার হাস বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

    তিনি পূর্বে ভারতের মুম্বাইসহ বিদেশি আরও চারটি মিশন ও কন্স্যুলার সার্ভিসে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইংরেজির বাহিরে ফরাসি ও জার্মান ভাষায় তার দক্ষতা রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ