ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণ, ৩৭৯ ফিলিস্তিনি আহত

    ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণ, ৩৭৯ ফিলিস্তিনি আহত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত পশ্চিমতীরে অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে ৩৭০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।শুক্রবার (৯ জুলাই) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে আল- জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়, পশ্চিমতীরের নাবলুসের কাছে বেইতা শহরে ইসরায়েলের অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভে করেন ফিলিস্তিনি জনগণ। এ সময় তাদের ওপর ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

    স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভের সময় টায়ারে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা এবং ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিমতীরের বেইতা শহরে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ শুরু হয়। এ সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

    ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় ৩৭৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে গুলিতে আহত হয়েছেন ৩১ জন। একই চিত্র দেখা গেছে কাফর কাদুম ও বেইত দাজনে শহরেও।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ