ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • মোগাদিসুতে আত্মঘাতী হামলায় নারীসহ ৮ জন নিহত

    মোগাদিসুতে আত্মঘাতী হামলায় নারীসহ ৮ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। মোগাদিসুর ব্যস্ত একটি চৌরাস্তায় হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানা যায়।

    সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকার বরাতে জানা যায়, দেশটির জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮ জনের প্রাণহানি ঘটেছে। সোমালিয়ায় ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে ইসলামি শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায় জঙ্গিগোষ্ঠীটি।

    সোমালিয়ার সরকারি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফারহান কারোল আক্রান্ত গাড়িবহরে ছিলেন; তবে হামলায় তিনি প্রাণে গেছেন। বিস্ফোরণের স্থানে একজন নারীসহ আটজনের মরদেহ দেখা গিয়েছে।


    এদিকে আল-শাবাবের সামরিক শাখার মুখপাত্র আব্দি আসিস আবু মুসাব হামলার কথা স্বীকার করে বলেন, শনিবারের ওই হামলা তারাই চালিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ