ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • ভেনিজুয়েলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ২৬

    ভেনিজুয়েলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ২৬
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভেনিজুয়েলার উত্তর-পশ্চিম কারাকাস অঞ্চলে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চার পুলিশ কর্মকর্তা আছেন এবং আহত হয়েছেন ৩৮ জন। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

    স্থানীয় সময় শনিবার (১০ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছেন ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ।

    প্রতিবেদনে বলা হয়, রাজধানী কারাকাসের উত্তর-পশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ বাহিনী। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

    স্বরাষ্ট্রমন্ত্রী মেলেনদেজ জানান, নিহতদের মধ্যে চার পুলিশ কর্মকর্তা ও ২২ জন সন্ত্রাসী রয়েছে। আর আহতদের মধ্যে ১০ জন পুলিশ কর্মকর্তা। এছাড়া ২৮ জন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন।

    অবশ্য বিরোধীদলীয় সেতারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী দমনের নামে প্রেসিডেন্ট মাদুরো আসলে বিরোধী দলকেই দমন করার মিশনে নেমেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ