ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্বপরিবারে করোনায় আক্রান্ত

    সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্বপরিবারে করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার পরিবারের ৭ জন করোনা পজিটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তার স্ত্রী নুরুন্নাহার লিলি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    রোববার (১১ জুলাই) অধ্যাপক রফিকুল ইসলামের বড় ছেলে মোস্তাফা আশীষ ইসলাম দেবু এ তথ্য নিশ্চিত করেছেন।

    মোস্তাফা আশীষ ইসলাম বলেন, ‘আমি ছাড়া পরিবারের বাকি সাতজনের করোনা পজিটিভ হয়েছে। বাবা বাসায় চিকিৎসাধীন, মা অসুস্থ হওয়ায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

    অধ্যাপক রফিকুল ইসলাম ও তার স্ত্রী নুরুন্নাহার লিলিসহ তার ছোট ছেলে মোস্তাফা কৌশিক ইসলাম, তার স্ত্রী খাদিজা খানম, তাদের মেয়ে জারিন সুভা, বড় ছেলে মোস্তাফা আশীষ ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা এবং তার ছেলে মোস্তাফা দ্রোহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অধ্যাপক রফিকুল ইসলাম নিজের ও তার পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    অধ্যাপক রফিকুল ১৯৯১ ও ১৯৯৬ সালে যশোর-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হন, ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ