ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • উজিরপুরে সরকারি রাস্তা বন্ধ করে দিল ইউপি মেম্বার

    উজিরপুরে সরকারি রাস্তা বন্ধ করে দিল ইউপি মেম্বার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে ক্ষমতার দাপটে ইউপি সদস্য কালাম মোল্লা সরকারি রাস্তা বন্ধ করায় ক্ষুব্দ এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ধামুরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে সরকারি পাকা রাস্তার উপর টিনের বেড়া দিয়ে আবদ্ধ করেছে ইউপি সদস্য কালাম মোল্লা। 

    ওই রাস্তা দিয়ে বিভিন্ন যান্ত্রিক গাড়ি ও এলাকার হাজারো জনতা চলাচল করে থাকে। এক ভ্যান চালক জানান, রাস্তায় টিনের বেড়া দিয়ে আটকে দেয়ায় তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এলাকার মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। জানা যায়, ধামুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ধামুরা ডিগ্রি কলেজ পর্যন্ত প্রায় ২ কিলো মিটার রাস্তা রয়েছে। 

    এ ব্যাপারে ইউপি সদস্য কালাম মোল্লা জানান, অতি বৃষ্টির কারণে রাস্তার পিচ উঠে যায় বিধায় আমি রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, সরকারি রাস্তা দখল করা কারো পক্ষেই সমিচিন নয়। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। দ্রত রাস্তার বেড়া অবমুক্ত করে যান চলাচল ও জনগণের যাতায়াতের ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ