ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু

    প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতা হারানোর পরও জেরুসালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়েছিলেন না ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর আনুষ্ঠানিকভাবে সেই বাসভবন ছেড়েছেন নেতানিয়াহু। 

    আজ রবিবার এ খবর জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ। এতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দেওয়া ডেটলাইনের ৫ ঘণ্টা আগে তিনি আলোচিত বাসভবন ছাড়েন। এর আগে, গত ১৪ জুনের নির্বাচনে বেনেটের কাছে হেরে ক্ষমতা থেকে ছিটকে যান নেতানিয়াহু। ফলে শেষ হয় তার দীর্ঘ ১২ বছরের শাসনকাল।

    উল্লেখ্য, নাফতালি বেনেটের কাছে ক্ষমতা হারানো নেতানিয়াহু তার দীর্ঘ ১২ বছর ধরে থাকা আলোচিত সেই বাসভবন ছাড়েন। নেতানিয়াহু ২০০৯ সাল থেকে সেখানে বসবাস করে আসছিলেন। নেতানিয়াহু তার পরিবার নিয়ে উত্তর ইসরাইলের কেয়সারিয়া এলাকায় নিজেদের বাসায় গিয়ে উঠেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ