ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • করোনা: বরিশালে ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, শনাক্ত ৫৭৫

    করোনা: বরিশালে ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, শনাক্ত ৫৭৫
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে ১৯ জন এবং করোনায় তিনজন মারা গেছেন। একই সময়ে ৫৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬৪ দশমিক ৩৬ শতাংশ।

    সোমবার (১২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২১৬ জন, মোট শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬১২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৬৮ জন।

    দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ঝালকাঠি জেলায় ১১৩ জন, মোট আক্রান্ত হলেন ২ হাজার ৭৮৭ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯১ জন।

    পিরোজপুর জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৯৪ জন, মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৯ জন।

    পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৪৯ জন, মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮৬ জন।

    ভোলা জেলায় নতুন শনাক্ত হয়েছে ৩৭ জন, মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪১ জন।

    বরগুনায় নতুন শনাক্ত হয়েছে ৬৬ জন, মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৩ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৩৩ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৩৫ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩০৭ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৭৭ জনের করোনা পজিটিভ, ২৩০ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১২১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

    প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (রোববার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৩ জনের। আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৭১০ জন। আক্রান্তের হার ছিল ৬২ দশমিক ২৩ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ