ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • সেলফি তুলতে গিয়ে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

    সেলফি তুলতে গিয়ে বজ্রপাতে ১১ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজস্থানের জয়পুরে একটি ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তুলতে গিয়ে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর বাহিরে রাজ্যের আরও কয়েকটি স্থানে বজ্রপাতে ৯ জন মারা গেছেন। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

    প্রতিবেদনে বলা হয়, জয়পুরের কাছাকাছি অবস্থিত দ্বাদশ শতাব্দীর আমির প্রাসাদের কাছে বৃষ্টির সময় একটি ওয়াচ টাওয়ারে উঠে বেশ কয়েকজন সেলফি তুলছিলেন। তখন হঠাৎ করে বজ্রপাত আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।

    ওয়াচ টাওয়ারের ওপর ডজনখানেক লোক ছিল। বজ্রপাত হলে আতঙ্কে সেখান থেকে লাফিয়ে পড়তে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে মোট ২৭ জন ছিলেন বলে জানা গেছে।

    এদিকে, রাজ্য মুখ্যমন্ত্রী এক ঘোষণায় জানিয়েছেন, নিহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে।

    এছাড়া গতকাল রবিবার রাজস্থানের আরও কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে বারান ও জালাওয়ারে একজন করে, কোটায় চারজন এবং ধলপুর জেলায় তিনজন নিহত হন এবং এদের মধ্যে সাতজনই শিশু।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ