ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহী মেডিকেল হাসপাতালে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল হাসপাতালে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যুর মিছিল আবার কমেছে। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনা পজেটিভ ৬ জন, করোনা নেগেটিভ ৪ জন এবং করোনার উপসর্গে ৪ জন মারা যান। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ নিয়ে জুলাই মাসের ১২ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২০৬ জনের মৃত্যু হলো। আর জুন মাসে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।

    রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৫ জন রাজশাহীর (পজেটিভ ২, নেগেটিভ ২ উপসর্গে ১), নাটোরের ৪ (পজেটিভ ১, উপসর্গে ২ ও নেগেটিভ ১) জন, নওগাঁ ২ (পজেটিভ) এবং পাবনা ১ (পজেটিভ) ও চাঁপাইনবাবগঞ্জে ২ (নেগেটিভ ১, উপসর্গে ১) জন।

    তিনি বলেন, আজ সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৫১৭ জন। গতকাল রবিবার ভর্তি ছিলেন ৫১৮ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রামেক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ৩০৪, চাপাইনবাবগঞ্জের ৪২, নাটোরের ৬৬, নওগাঁর ৪৪, পাবনার ৪৫, কুষ্টিয়ার ৭, চুয়াডাঙ্গার ৪, জয়পুরহাটের ৩, সিরাজগঞ্জের ১, নীলফামারীর ১ ও বগুড়ার ১ জন রয়েছেন। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে রাজশাহীর ৩৩, চাপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ১০, নওগাঁর ৭, পাবনার ৮, জয়পুরহাটের ২, সিরাজগঞ্জের ১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন।

    প্রতিদিন করোনা ও উপসর্গের রোগীর সংখ্যা বাড়ছেই। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে রামেক হাসপাতালের আরও দুইটি ওয়ার্ডকে করোনা ইউনিটের জন্য প্রস্তুত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে ওয়ার্ড দু’টিতে সেন্ট্রাল অক্সিজেন সংযোজনের কাজ চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ