ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বাকেরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    বাকেরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাকেরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ জুলাই) ইলেকট্রিক পণ্য বিক্রির শো-রুম থেকে লাশটি ‍উদ্ধার করা হয়। মৃত য‍ুবক রাকিবুল বরিশাল নগরীর ভাটিখ‍ানা ‍এলাকার বাসিন্দা। তিনি শোরুমটিতে কর্মরত (স্টাফ) ছিলেন। লাশ ‍উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

    পুলিশ জানায়, স্টাফ রাকিবুল রাতে শো-রুমেই ঘুমাতেন। সোমবার সকালে প্রতিষ্ঠানটির ম্যানেজার মাশফিক সরদার শো-রুম বন্ধ দেখে বাইরে থেকে যুবককে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে সাটার ভাঙা হয়। পরে ভেতরে প্রবেশ করে র‍াকিবকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ ‍উদ্ধার করেছে। 

    বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে ‍এখনও নিশ্চিত হওয়া যায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ