ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • 'অসুস্থ বাবার আকুতি ফিরে আসবে হাছনাইন'

    'অসুস্থ বাবার আকুতি ফিরে আসবে হাছনাইন'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ১২ বছরের শিশু হাছনাইন গত বুধবার তার বাবাকে জানিয়েছিল, কারখানা থেকে ছয় দিন পর বেতন পেলে ঈদ করতে বাড়ি আসবে। সবার সাথে ঈদ করবে। ওই দিন রাতে বাবা ফজলুর রহমানের সাথে মোবাইল ফোনে শেষ এই কথাগুলো হয়েছে শিশু হাছনাইনের।


    বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাসেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তার মোবাইলটি বন্ধ। তিন দিন ধরে হাছনাইনের খোঁজ না পেয়ে তার বাবা-মা নিশ্চিত হয়েছেন সে আর বেঁচে নেই। তার মা শাহানাজ বেগম ছেলের লাশ পাওয়ার আশায় রোববার ঘটনাস্থলের উদ্দেশে বাড়ি ছেড়েছেন। তবে আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আল এমরান প্রিন্স এবং এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খোকন জানিয়েছেন, রাকিব, হাসনাইন ও নোমান মিয়া নামের তিনজন মারা গেছে বলে নিশ্চিত করেছেন। দুর্ঘটনার দিন তারা কারখানার চতুর্থ তলায় কাজ করছিলেন।

    হাছনাইনের আবদুল্লাহপুরের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়িতে স্বজনদের আহাজারি। উঠানে বিলাপ করছেন তার দুই বোন।

    হাছনাইন (১২) চরফ্যাসন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ফজলুর রহমানের ছেলে। তিন ভাইবোনের মধ্যে হাছনাইন সবার ছোট। তার বড় দুই বোনের বিয়ে হয়েছে তিন বছর আগে। সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা টিবি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এ কারণে ছোট হয়েও হাছনাইন অসুস্থ বাবার চিকিৎসাসহ সংসারের খরচ জোগাতে চাকরি নিয়েছে রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেড কারখানায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ