ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ঢাকায় আরও ৭০ ডেঙ্গু রোগী শনাক্ত

    ঢাকায় আরও ৭০ ডেঙ্গু রোগী শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনে দিনে খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। এর মধ্যে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত অন্তত ৭০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

    আজ সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, গেল ৪৮ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১২৩ জন এবং চলতি মাসের ১২ দিনে মোট রোগী ভর্তি হয়েছে ৪২৫ জন।

    এ বছরে মোট ৭৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩২ জন ঢাকার বাইরের। ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু রোগী ভর্তি আছে ২০৯ জন। আর ঢাকার বাইরে ভর্তি মাত্র একজন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ