ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • ভ্যাকসিন পাবে ববির অনাবাসিক শিক্ষার্থীরা

    ভ্যাকসিন পাবে ববির অনাবাসিক শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর টিকা দেবার জন্য তালিকা চেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

    নিজ নিজ বিভাগের (ডিপার্টমেন্ট)  মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ড নং ও নামের তালিকা প্রদান করতে বলা হয়েছে। 

    মঙ্গলবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস। তিনি বলেন, আগামী ১৭ তারিখের মধ্যে নিজ নিজ বিভাগের মাধ্যমে এনআইডি নম্বরসহ তালিকা পাঠাতে হবে।

    এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মাসুম শিকদার বলেন ' যেহেতু ইতোপূর্বে ইউজিসির নির্দেশনা মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানসহ সকল বিভাগের আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রেরণ করা হয়েছে এবং সেসকল শিক্ষার্থীদের তালিকা সংরক্ষিত আছে, তারই ধারাবাহিকতায় অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে যা আগামী ১৭ তারিখের মধ্যে নিজ নিজ বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হবে।

    উল্লেখ্য, গত বুধবার (৭ জুলাই) থেকে আবেদনকৃত আবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ জেলা/উপজেলা থেকে টিকা গ্রহণ শুরু করেছেন। আর যেসব আবাসিক শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্টেশন সম্পন্ন হচ্ছেনা তারা চলতি সপ্তাহের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন বলে জানা গেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ