ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  •  বিধিনিষেধ ভঙ্গ করায় ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা 

     বিধিনিষেধ ভঙ্গ করায় ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লকডা‍উন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯ টা থেকে নগরীর  বাণিজ্যিক ‍এবং আবাসিক ‍এলাকাগুলোতে ‍ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছেন জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বরিশাল নগরীর রুপাতলী, সাগরদি বাজার ‍এবং শেরেবাংলা মেডিকেল কলেজের সম্মুখে ‍এই অভিযান পরিচালনা করা হয়। ‍এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক তা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।  

    অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বিএমপির সদস্যরা। এছাড়া রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ