ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • আগৈলঝাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বরিশালের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

    আগৈলঝাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বরিশালের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম উপজেলার একাধিক হত্যা মামলা তদন্তে ও জড়িতদের গ্রেফতার পূর্বক কোর্টহাজতে প্রেরণসহ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা এবং মাদক উদ্ধার,  অপরাধ নিয়ন্ত্রণে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। 

    মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মো.মারুফ হোসেন পিপিএম তাকে জুন মাসে বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি (তদন্ত) পুলিশ অফিসার নির্বাচিত হওয়ার ঘোষণা করার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

    জানা গেছে, আগৈলঝাড়া  থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জুন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠিত হত্যার মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতার পূর্বক আদালতে চার্জশীট দাখিল করেন। এছাড়াও তিনি ওই মাসে এলাকা থেকে মাদক উদ্ধারসহ বিভিন্ন  অপরাধ  নিয়নন্ত্রে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে তিনি জেলা পুলিশের মূল্যায়নে জুন মাসে জেলার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) পুলিশ অফিসার নির্বাচিত হন। 

    মঙ্গলবার মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মো.মারুফ হোসেন পিপিএম তাকে জুন মাসে বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি (তদন্ত) পুলিশ অফিসার ঘোষণা করার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার মো.ইকবাল হোসেন প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ