ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আগৈলঝাড়ায় করোনায় আক্রান্ত হয়ে শিক্ষা অফিসের হিসাব রক্ষকের মৃত্যু

    আগৈলঝাড়ায় করোনায় আক্রান্ত হয়ে শিক্ষা অফিসের হিসাব রক্ষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার পরিবার সূত্রে জানা গেছে,  বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক নুরুল হক মল্লিক (৫৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে। তার গ্রামের বাড়ি উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে। তার সাত বছরের একটি কণ্যা সন্তান রয়েছে।  

    তার স্ত্রী সালমা আহম্মেদ জানান, গত ১০ জুলাই অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নুরুল হক মল্লি­কের করোনা পজেটিভ শনাক্ত হয়। তারপর থেকে তিনি উপজেলা সদরের বাসায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুরে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈকত জয়ধর তাকে মৃত ঘোষনা করেন।  

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, গত ১০ জুলাই মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক নুরুল হক মল্লিকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়। তারপর তিনি বাসায় আইসোলশনে ছিলেন। মঙ্গলবার থেকে তিনি অসুস্থ থাকায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে নিতে বলা হয়েছিল। কিন্তু তার পরিবার তাকে বাসায় চিকিৎসা দিয়েছিল। কিন্তু হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষনা করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ