ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • টিভির রিমোট নিয়ে ঝগড়া: স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

    টিভির রিমোট নিয়ে ঝগড়া: স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় টিভির রিমোট নিয়ে ভাইর সাথে ঝগড়া করে ছোট বোন স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় স্কুল ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দশটায় উপজেলার রত্নপুর ইউনিয়নের থানেশ্বরকাঠী  গ্রামের সুকদেব বাড়ৈর মেয়ে রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অর্পনা বাড়ৈ (১৩) ঘরে টিভি দেখার রিমোট নিয়ে তাঁর ভাই শান্তনু বাড়ৈর সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে। 

    অর্পনা বাড়ৈর পিতা জানান, সামান্য টিভি দেখার রিমোট নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া হলে অর্পনা অভিমান করে ঘরে থাকা কীটনাশ পান করে অসুস্থ হয়ে পরে। এসময় পরিবারের লোকজন অর্পনা বাড়ৈকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ