ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • উজিরপুরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

    উজিরপুরে মা ও ছেলেকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ প্রভাবশালীরা। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের শাহ আলম বেপারী (৫৫) গংদের সাথে একই গ্রামের আঃ করিম বেপারী (৪০) গংদের জমি-নিয়ে ২ বছর ধরে বিরোধ চলে আসছে। 

    এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ জুলাই ) বেলা সাড়ে ১০ টায় শাহ আলম বেপারীর ছেলে সোয়াইব আহম্মেদ (১৬) প্রাইভেট শেষে বাড়ী ফেরার পথে করিম বেপারীর বাড়ীর সম্মুখে পৌছলে পরিকল্পিত ভাবে আব্দুল করিম বেপারী , সিরাজুল ইসলাম বেপারী, নান্না রাড়ী, নজরুল ইসলাম রাড়ী, আক্কেল রাড়ী, তোতা রাড়ী , হেলাল বেপারী, খলিল হোসেন রাড়ী সহ ১০/১৫ ভাড়াটিয়া লোকজন মিলে ওই ছাত্রকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে ও মোবাইলসেট ছিনিয়ে নিয়ে যায়। 

    এসময় ডাকচিৎকার শুনে তার মাতা মোসাঃ সামছুন্নাহার বেগম (৪৫) ঘটনাস্থল ছুটে এসে প্রতিবাদ করলে তাকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করে এবং শ্লীলতাহানী করে ।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শাহ আলম বেপারী বাদী হয়ে উল্লে­খ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় ঘটনার দিন অভিযোগ দায়ের করেন। 

    আহত গৃহবধুর স্বামী শাহ আলম বেপারী জানান আমরা এলাকার জনসাধারনরা মিলে একটি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান কওমী মাদ্রাসা স্থাপন করার ইচ্ছা পোষন করলে প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে বাধাঁ প্রদান করে থাকে। এরই জের ধরে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে আমার নাবালক সন্তান ও স্ত্রীকে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দিয়ে থাকে। বর্তমানে হুমকীর মুখে পরিবারের সকল সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ