ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • উজিরপুরে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন 

    উজিরপুরে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে প্রধানমন্ত্রীর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ত্রাণ তহবিল থেকে ভিজিএফ এবং মহামারী করোনা ভাইরাস উপলক্ষে বিশেষ মানবিক সহায়তার মাধ্যমে ২০ হাজার অসহায় দরিদ্র, শ্রমজীবি ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। 

    এ উপলক্ষে বুধবার (১৪ জুলাই)  সকাল ১০টায় সরকারি ডব্লিউ বি. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা প্রমূখ। 

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সকল উন্নয়নমূলক কাজ সাময়িক ভাবে বন্ধ রেখে আগে মানুষকে প্রাণে বাঁচাতে হবে। মানুষ বেঁচে থাকলে সকল কিছু করা সম্ভব। স্বাস্থ্যবিধি মেনে চললে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। সকল মানুষকে মাক্স পরার পরামর্শ দেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। 

    এ সময় পৌরসভায় ১৫শত ৪০জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন এবং করোনা উপলক্ষে জনপ্রতি ৫কেজি করে চাল, ১কেজি ভোজ্য তেল, ২কেজি আলু, ১কেজি আটা, ১কেজি লবন, ১কেজি ডাল পৌরসভার মোট ৩৩০ জনের মাঝে বিশেষ সহায়তা প্রদান করা হয়। এ ছাড়াও ৯টি ইউনিয়নে ১০কেজি করে ১৩ হাজার ২২০ জনের মাঝে এবং ৬ হাজার ৭২০ জনকে বিশেষ সহায়তা প্রদান করা হয়। সর্বমোট ১৯ হাজার ৯৪০ জনকে এ সহায়তা প্রদান করা হয়। একই দিনে প্রধান অতিথি পৌরসভাসহ বামরাইল, সাতলা, হারতা, শোলক, জল­া ইউনিয়নেও খাদ্য সামগ্রী সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ