ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • উজিরপুরে এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত

    উজিরপুরে এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার (১৪ জুলাই)  বিকেল ৫ টায় শিকারপুর জাতীয় পার্টির ইউনিয়ন কার্যালয়ে রুহের মাগফেরাত কামনায় মিলাদ,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকিরের সভাতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ হানিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদ আলম, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক আবুল বাশার বাদশা,কোষাধ্যক্ষ শাহ আলম খান মিন্টু, সদস্য মহিউদ্দিন বাদশা, ফিরোজ হোসেন,বামরাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন মৃধা প্রমূখ। 

    এছাড়াও বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শিকারপুর বন্দর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবু বক্কর। এ সময় বক্তারা তাদের প্রিয় নেতা হুসাইন মুহাম্মদ এরশাদের র”হের মাগফেরাত কামনা করেন এবং তার জীবনী নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ