ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • রূপগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারের পাশে র‌্যাব

    রূপগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারের পাশে র‌্যাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস্ এন্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিহত ও আহত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে র‌্যাব। ওই অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে ঈদ-উল-আযহা’র আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য র‌্যাব মহাপরিচালক (দ্বিজই) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৩টায় রূপগঞ্জের ভূলতা স্কুল এন্ড কলেজ মাঠে হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। এই মানবিক কার্যক্রমে ৫০০ শতাধিক হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।

    সহায়তা প্রদান শেষে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় উদ্ধার কার্যক্রমে সার্বিক নিরাপত্তা প্রদানসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে এডিট ফোর্স র‌্যাব। নিয়মিত আভিযানিক কাজের পাশাপাশি এই ধরনের দায়িত্ব সর্বদা পালন করে আসছে বাহিনীটির। ঘটনার সঠিক কারণ উদঘাটনে সরকারি ৩টি সংস্থা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে।

    তিনি আরও বলেন, ‘চলমান করোনা মহামারীতে র‌্যাব বিভিন্ন সময়ে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে এবং দেশের যেকোনো আপদকালীন মুহূর্তে র‌্যাব ফোর্সেস সর্বদা মানুষের পাশে থেকে সব ধরণের সহায়তা প্রদান করে আসছে। র‌্যাব মানবিক বিপর্যয় রোধে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে চায়। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজকে আমরা হতাহত এবং ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদানের জন্য উপস্থিত হয়েছি।’

    র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আজকে বাংলাদেশ বিশ্বের বুকে অর্থনৈতিক শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। যাদের ঘামে, শ্রমে আমাদের এই উন্নতি তাদের প্রতি আমাদের আরও যত্নবান হতে হবে সংশ্লিষ্ট সকলে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি।’

    উল্লেখ্য, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস্ এন্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় কারখানাটির ৫২ জন কর্মী নিহত হয়েছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ