ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • দুই সপ্তাহে অনলাইনে ১৬৬৫ কোটি টাকার পশু বিক্রি

    দুই সপ্তাহে অনলাইনে ১৬৬৫ কোটি টাকার পশু বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস সংক্রমণ কমাতে অনলাইনে কোরবানির পশু বিক্রি শুরু হলেও অধিকাংশ ব্যাপারী সশরীরে হাটে গবাদিপশু নিয়ে এসেছেন। এতে অনলাইন বাজারে গত ১৪ দিনে ১ হাজার ৬৬৫ কোটি ৫ লাখ ১ হাজার ৬৭২ টাকায় গবাদিপশু বিক্রি হয়েছে। তবে অনলাইনে পশু বিক্রির সম্পর্কে ব্যাপারীরা সচেতন হলে বিক্রি আরও বাড়ার সম্ভাবনা ছিল।

    প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, ১৪ দিনে (২ থেকে ১৫ জুলাই) অনলাইনে ২ লাখ ৩৮ হাজার ৬৮টি পশু ১ হাজার ৬৬৫ কোটি ৫ লাখ ১ হাজার ৬৭২ টাকায় বেচাকেনা হয়েছে। কোরবানির পশু কেনাবেচার জন্য বর্তমানে অনলাইনের সংখ্যা ১ হাজার ৭৬৮। এর মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে ৬০২টি আর বেসরকারি উদ্যোগে ১ হাজার ১৬৬টি। অনলাইন বাজারে ১৪ দিনে ১৫ লাখ ৯৩ হাজার ৬৯২টি কোরবানিযোগ্য পশুর তথ্য আপলোড হয়েছে।

    শুক্রবার (১৬ জুলাই) প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) দেবাশীষ দাশ বলেন, গত বছর অনলাইনে ৮৭ হাজার গবাদিপশু বিক্রি হয়েছিল। এ বছর এখন পর্যন্ত অনলাইনে যে পরিমাণ কোরবানির পশু বিক্রি হয়েছে, এর থেকে বেশি প্রত্যাশা ছিল। তবে গত বছরের থেকে এ বছর ভালো করেছি। আমাদের প্রত্যাশা, সামনে কোরবানির গবাদিপশুর বড় অংশই অনলাইনে বেচাকেনা চলবে।

    স্থায়ী পশুর হাটে ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পশুহাট চালু রাখার সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

    দেবাশীষ দাশ বলেন, স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই পশুহাট বসা শুরু হয়েছে। হয়তো এখন অনলাইনে পশু বিক্রির প্রবণতা কিছুটা কমে যাবে। এরপরও যারা হাটে যেতে চান না, তারা অনলাইনে পশু কিনবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ