ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরগুনায় নদীতে ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

    বরগুনায় নদীতে ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক মাস ছয় দিন কারাভোগের পরে বেরিয়ে নদীতে গোসল করতে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা আট ঘণ্টা চেষ্টার পরে বরগুনা শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া খাকদোন নদী থেকে মাছ ধরা জাল টেনে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত ব্যক্তির নাম স্বপন, তিনি মুক্তিযোদ্ধা সংসদের পিছনে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তার পিতার নাম আবদুল বারেক। 

    বরগুনা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মোঃ রবিউল ইসলাম জানান, দুপুর দুইটার দিকে স্বপন তার এক সন্তানকে নিয়ে নদীতে গোসল করতে যান। এরপর তাকে খুঁজে না পেয়ে লোকজন আমাদের খবর দেয়। আমরা বরিশালের ডুবুরি দলকে খবর দেই এবং আমাদের উপস্থিতিতে জেলেরা নদীতে জাল টেনে খুঁজতে থাকে। পরে রাত দশটার দিকে তার লাশ জালে আটকে উঠে আসে। 

    একটি মাদক মামলায় ১ মাস ৬ দিন কারাভোগের পর স্বপন বৃহস্পতিবার জামিন লাভের পরে  শুক্রবার কারাগার থেকে বের হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ