ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • দৌলতখানে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, শনাক্তের হার ১৩.৩৬

    দৌলতখানে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, শনাক্তের হার ১৩.৩৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় ঢেউয়ে দৌলতখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যবিধি মানতে জনগণের অসচেতনতা এবং অবহেলার কারণে ক্রমশই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। করোনা পরিস্থিতি থেকে বাঁচতে স্বাস্থ্য-বিধি মানাসহ মাস্ক ব্যবহারের জন্য মাইকিং করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে না চললে দৌলতখানে করোনাভাইরাস পরিস্থিতি ‘‘শোচনীয়’’ অবস্থায় চলে যেতে পারে। 

    শনিবার (১৭জুলাই) দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান এসব কথা বলেন।

     তিনি বলেন, করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে দৌলতখানে সংক্রমণ শনাক্ত একেবারে নগণ্য ছিল। গত দেড় মাসে দৌলতখানে করোনা শনাক্তের হার ১৩.৩৬ শতাংশ। চলতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ জন। দিনদিন দৌলতখানে করেনা শনাক্ত বেড়েই যাচ্ছে। এমন অবস্থায় তিনি সকলের সহযোগিতা কামনা করে করোনা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাস্ক ব্যবহারসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের নেয়া পদক্ষেপ মেনে চলতে আহ্বান জানান। 

    এ উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২ জন, সুস্থ হয়েছেন ১২০ জন, মারা গেছে ৩ জন। হোম কোয়ারেন্টাইনে ৩৩জন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ