ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ফের শপথ নিলেন আসাদ

    সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ফের শপথ নিলেন আসাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় টানা চতুর্থবারের মতো  প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাশার আল-আসাদ। শনিবার দেশটির সংসদে নতুন মেয়াদে শপথ নেন তিনি। ফলে আরো সাত বছর সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন বাশার আল আসাদ।

    লেবাননের আল মায়াদিন টেলিভিশন সূত্রে জানা যায়, শনিবার বাশার আল-আসাদ সংসদে উপস্থিত হলে সবাই তাকে স্বাগত জানান। এরপর সংবিধান মেনে সবার সামনে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিল্পীসহ প্রায় ৬শ’ মানুষ।

    শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, যেসব জাতি স্বাধীনতা ও মুক্তির পথ বেছে নিয়েছে তারা কখনো নিজেদের অধিকার রক্ষার সংগ্রামে ক্লান্ত হয় না। তিনি আরো বলেন, অনেকেই সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল। কিন্তু জনগণ ঐক্যবন্ধ থেকে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে।

    এ বছরের মে মাসে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭৮. ৬৬ শতাংশ ভোট পড়েছিল। তার মধ্যে ৯৫.১ শতাংশ ভোট পান বাশার আল-আসাদ। যদিও এ নির্বাচন নিয়ে বিপুল বিতর্ক রয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি এ নির্বাচনকে কারচুপির নির্বাচন বলেছে। এছাড়া সিরিয়ার বিরোধীদল মে মাসের নির্বাচনকে প্রহসন হিসেবে ব্যাখ্যা দিয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ