ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

    করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি টিকার দুই ডোজই সম্পূর্ণ করেছেন এবং তার করোনার উপসর্গও মৃদু।

    শনিবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন সাজিদ জাভিদ। টুইটে তিনি আরও জানান, শুক্রবার রাতে কিছুটা অসুস্থ বোধ করায় শনিবার সকালে র‌্যাপিড টেস্ট করান তিনি এবং টেস্টে পজিটিভ হিসেবে শনাক্ত হন।


    তারপর পিসিআর টেস্ট করিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যার ফলাফল এলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

    টুইটবার্তায় সাজিদ জাভিদ বলেন, ‘গতকাল রাতে কিছুটা অসুস্থ বোধ করছিলাম। শনিবার সকালে র‌্যাপিড টেস্ট করানোর পর ফলাফল পজিটিভ এসেছে।’

    ‘ইতোমধ্যে পিসিআর টেস্টের জন্য নমুনা দিয়েছি। তার ফল আসার আগ পর্যন্ত বাসায় পরিবারের সদস্যদের কাছ থেকে আইসোলেশনে আছি। তবে সৌভাগ্যের ব্যাপার হলো করোনা টিকার দু’ডোজই আমার নেওয়া আছে এবং যে উপসর্গ দেখা দিয়েছে, তা ও খুব মৃদু।’

    যুক্তরাজ্যের জনগণের মধ্যে এখনও যারা টিকা নেননি, তাদের ‘যত দ্রুত সম্ভব’ টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাজিদ জাভিদ। আরও বলেছেন, কারো দেহে করোনার মৃদ্যু উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তিনি পরিবারের সদস্যদের থেকে নিজেকে সাময়িক বিচ্ছিন্ন (আইসোলেশন) করতে বিলম্ব না করেন।  

    টুইটে সম্পর্কে তিনি বলেন, ‘আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্বশীল হই, তাহলে শুধু যে নিজেদের এবং নিজেদের ভালবাসার মানুষদের রক্ষা করতে পারব- তা ই নয়, বরং দেশের সার্বিক করোনা পরিস্থিতিতেও এটি কাজে আসবে।’


    ২০২০ সালে করোনার প্রথম ঢেউ শুরু হওয়ার পর ‍সাজিদ জাভিদ এবং যুক্তরাষ্ট্রের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক উভয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন।

    সম্প্রতি করোনার দুই ডোজ সম্পূর্ণ করেছেন সাজিদ জাভিদ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়েছেন তিনি।

    করোনার অতিসংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবে যুক্তরাজ্যে ফের বাড়ছে এ রোগে দৈনিক আক্রান্তের সংখ্যা। মধ্য জানুয়ারি পর শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাজ্যে ৫০ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ