ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ১১ সন্তানের জনকের ধর্ষণের শিকার গৃহবধূ 

    ১১ সন্তানের জনকের ধর্ষণের শিকার গৃহবধূ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে ১১ সন্তানের জনকের ধর্ষণের শিকার হয়েছেন চার সন্তানের জননী। এ ঘটনায় শনিবার সকালে দৌলতখান পৌর ২নং ওয়ার্ডের বাসিন্দা মহসিন মাঝির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার 

    ওই নারী বলেন, আমার স্বামী একজন রিকশাচালক। রোজগারের জন্য প্রতিদিন রিকশা চালিয়ে গভীর রাতে বাড়ি ফেরেন। দরজা আটকে রাতে ঘুমিয়ে পড়লে স্বামী এসে অনেক সময় আমার ঘুমের কারণে দরজায় দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে যান। এজন্য দরজার ছিটকিনি না আটকে চাপ দিয়ে রাখতে স্বামীর নির্দেশ ছিল। 

    আর এ সুযোগ নিয়ে কয়েক দিন আগে রাত সাড়ে ১১টায় মৃত মোখলেছুর রহমানের ছেলে মহসিন মাঝি (১১ সন্তানের জনক) দরজা খুলে ঘরে ঢুকে আমার মুখ চেপে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। যাওয়ার সময় সে এ ঘটনা কাউকে জানালে আমার সংসার ভেঙে দেওয়ার এমনকি জানে মেরে ফেলার হুমকিও দেয়। আমি লোকলজ্জা ও সংসার ভেঙে যাওয়ার ভয়ে এ ঘটনা কাউকে জানাতে পারিনি। কিন্তু মহসিন মাঝির ছেলেমেয়েরাই এখন আমার বিরুদ্ধে চারিত্রিক কুৎসা রটাচ্ছে। 

    শনিবার সকালে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মহসিন মাঝি সটকে পড়লে তার বক্তব্য জানা যায়নি। তার ছেলে আল আমিন জানান, তিনি বাংলাবাজার গিয়েছেন। 

    এদিকে সাংবাদিকরা ওই স্থান ত্যাগ করার পর মহসিন মাঝির ছেলেমেয়েরা ভিকটিমকে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে বলে সাংবাদিকদের জানানো হয়েছে। এ ঘটনার পর শনিবার সকালে ভিকটিম বাদী হয়ে মহসিন মাঝিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বশির আহমেদ অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ