ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • পিরোজপুরে র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    পিরোজপুরে র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    মাদক ব্যবসায়ী মো. মাসুম খান (২৭) গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মাসুম খান (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

    শনিবার (১৭ জুলাই) পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুম খান ওধনকাঠী গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

    আজ রোববার (১৮ জুলাই) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পিরোজপুরে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে মাদক ব্যবসায়ী মাসুম খান কে গ্রেফতার করেন র‌্যাবের সদস্যরা। এসময় তার কাছ থেকে নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার পরিমাণ ছিল ১শ গ্রাম।

    এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে পিরোজপুরের সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ