ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধস, নিহত বেড়ে ২০

    প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধস, নিহত বেড়ে ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবল বৃষ্টিপাতে ভারতের মুম্বাইয়ের চিম্বুর ও বিক্রোলি এলাকায় আবাসিক দুটি ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে। গতকাল শনিবার রাতে শুরু হওয়া বৃষ্টি আজ রবিবারও না থামায় পুরো শহরে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

    মুম্বাইয়ের পৌর কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৮ জুলাই) সকালে শহরের বিক্রোলির সূর্যনগর এলাকায় একটি আবাসিক ভবন ধসে পড়ে। সেখান থেকে নয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    এছাড়া শহরের চিম্বুরের ভরত নগর এলাকায় আরও একটি ভবন ধসে পড়ে। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে।

    উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। সেই শঙ্কায় উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে।

    জানা গেছে, গতকাল রাত আটটা থেকে দিবাগত রাত দুইটা পর্যন্ত মুম্বাইয়ে ১৫৬ দশমিক ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অনেক এলাকাতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ