ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত 

    গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম হাওলাদার (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে । এসময় অপর মোটরসাইকেল আরোহী এরশাদ বেপারী (৩৭) গুরুতর আহত হয়েছে। উপজেলার আশোকাঠী ব্রিজের উপর রোববার সকালে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত শফিকুল পৌরসভার কাসেমাবাদ মহল্লার ইউনুস হাওলাাদারের পুত্র ও নাভানা গ্রুপের কর্মচারী। আহত এরশাদ বেপারী গৌরনদী পৌরসভার ৪র্থ শ্রেনির কর্মচারী।  

    গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে কাসেমবাদ থেকে মোটরসাইকেল যোগে শফিকুল ও এরশাদ গৌরনদী সদরে রওনা হন। পথিমধ্যে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে মহাসড়কের আশোকাঠী ব্রিজের উপর পৌঁছলে বিপরিত দিক থেকে আসা অজ্ঞাত পরিচয়ের পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার পর পর পিকআপটি পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে । এ ঘটনায় মামলা  দায়ের করার প্রস্তুতি   চলছে জানান সার্জেন্ট মাহাবুব । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ