ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • ‘স্বাস্থ্যখাতে লুটপাটের কারনে দেশে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে’

    ‘স্বাস্থ্যখাতে লুটপাটের কারনে দেশে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আযহার পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। রোববার  (১৮ জুলাই) বিকাল ৩ টায় বরিশাল নগরীর চাঁদমারীতে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ দাবী জানান। 

    তিনি বলেন ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে বড় আন্দোলন গড়ে তোলা হবে। একটি মূর্খ্য জাতি সৃষ্টির চেয়ে করোনায় মৃত্যুবরন করা শ্রেয়। শিশুরা খেলার মাঠ, হাট-বাজার সর্বত্র যেতে পারলেও তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি মূর্খ্য জাতি সৃস্টি করার একটি দুরবন্ধিমুলক উদ্দেশ্যে রয়েছে সরকারের। দেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়ায় সেখানে কোরআন তেলওয়াত-দোয়া হচ্ছেনা। এ কারনে আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশী।

    স্বাস্থ্যখাতে লুটপাটের কারনে দেশে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। হাসপাতালে এসে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। স্বাস্থ্য খাতে দূর্ণীতিবাজদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। গতবছর করোনাভাইরাস সংক্রামন শুরুর পর ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম’ গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা করোনায় আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দিচ্ছে। চাহিদা অনুযায়ী রোগীদের বাড়িতে অক্সিজেন পৌছে দিচ্ছে। মৃতদের দাফন এমনকি হিন্দু ধর্মালম্বীদের সৎকার করে দিচ্ছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। গত কয়েকমাসে অনেক নীরিহ আলেম-ওলামাদের সরকার গ্রেফতার করে কারাবন্দী করেছে। তাদের নি:শর্ত মুক্তি দাবী জানানো হয়।

     এসময়  উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ নাসির আহমেদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, আবদুল্লাহ আল মামুন টিটু প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ