ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার: এমপি মুকুল

     বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার: এমপি মুকুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার। শিক্ষার গুনগত মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করেছে। শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়নে বেতন ভাতা বাড়িয়েছে। শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন।

    রবিবার  (১৮জুলাই) সকালে এমপি মুকুলের বোরহানউদ্দিনের অফিস কক্ষে  দৌলতখান উপজেলা সহকারী  শিক্ষক সমাজের নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ কালে এমপি মুকুল এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষক সমাজের নেতৃবৃন্দ'র উদ্দেশে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’  

    আপনারা এর ধারা অব্যাহত রাখতে আপনাদের প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী শিক্ষক সমাজের নব-নির্বাচিত কমিটির সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন কামাল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ও সাংগঠনিক সম্পাদক শাখোয়াত হোসেন, সহকারী শিক্ষক সমাজের সহ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম জিলন, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান হীরা প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ