ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরগুনায় আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

    বরগুনায় আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদরে ঘরে ঢুকে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদরের ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে রোববার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

    নিহত বৃদ্ধের নাম বাদল খান। পরিবারের সদস্যরা জানান, তিনি আওয়ামী লীগের স্থানীয় কর্মী ছিলেন।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

    নিহত ব্যক্তির স্ত্রী লাভলী ইয়াসমিন সাংবাদিকদের জানান, রোববার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাদলের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। লাভলীর চিৎকারে প্রতিবেশীরা গিয়ে বাদলকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। ভোর ৫টার দিকে সেখানে তিনি মারা যান।

    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিহার রঞ্জন বৌদ্ধ সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তির মাথার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। জখম গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

    লাভলী বলেন, বাদল সদ্যসমাপ্ত স্থানীয় ইউপি নির্বাচনে নৌকার কর্মী ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত নন।

    ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ