ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • নগরীতে বাজারে ফুটপাথ থেকে অবৈধ দোকান উচ্ছেদ

    নগরীতে বাজারে ফুটপাথ থেকে অবৈধ দোকান উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। রোববার মৌখিক নির্দেশনার পরে সোমবার বিকেলে দোকানগুলো উচ্ছেদ করা হলো। 

    দীর্ঘদিন ধরে ঐ বাজার এলাকায় ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল অবৈধ দখলদাররা। সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানিয়েছেন, ফুটপাথ দখল করে দোকানপাট করায় পথচারী চলাচলে সীমাহীন ভোগান্তি দেখা দেয়। স্থানীয়দের সুবিধার্থে দোকানগুলো সরিয়ে নিতে রোববার সরেজমিনে গিয়ে বলে  আসা হয়েছিল। 

    কিন্তু দোকানিরা তা কর্ণপাত করেননি। এই কারণে সোমবার বিকেলে তা বিসিসির কর্মচারীরা উচ্ছেদ করে। স্থানীয় সূত্রে জানা যায়, এই দোকানগুলো থেকে নিয়মিত চাঁদা তুলতেন সাগরদী বাজারের ইজারাদার। এই বিষয়টি কোনো এক মাধ্যম সিটি কর্পোরেশন মেয়র অবগত হয়েছেন। এর পরপরই তিনি চাঁদাবাজি রোধের অংশ হিসেবে দোকানগুলো উচ্ছেদ করলেন। অবশ্য এমন কাজে চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় খুশি হয়েছে স্থানীয়রা। তারা সিটি মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ